বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৩ PM

মাদক ও কিশোর গ্যাং এর দৌরাত্ম্য নিরসনে কোতোয়ালি মডেল থানার আকস্মিক সাঁড়াশি অভিযান।

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৭-১০-২০২৬ আর্কাইভ তারিখ: ৩০-১১-২০২৬

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব বেলাল হোসাইন, পিপিএম এর নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ আভিযানিক টিম আজ সন্ধ্যা থেকে প্রায় দুই ঘন্টা ধরে মহানগরীর বাংলাবাজার, বিবির পুকুর পাড়, শীতলা খোলা, মুন্সি গ্যারেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিশোর গ্যাং, চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
উল্লেখ্য যে সমগ্র মহানগরী জুড়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালি জোন) জনাব অলক কান্তি শর্মা সহ অন্যান্য অফিসার-ফোর্স।
ফাইল ১
ফাইল ২
ফাইল ৩
ফাইল ৪

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন